আজ ফ্রিল্যান্সিং-এর এমন একটা সেক্টর নিয়ে কথা বলব, যেখানে প্রতিযোগিতা তুলনামূলকভাবে খুবই কম, অথচ কাজের অভাব নেই বললেই চলে। মজার ব্যাপার হলো, এই সেক্টরে কাজ করলে একদিকে যেমন ঘরে বসে ডলারে ইনকাম করতে পারবেন, তেমনি বিদেশি বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পাওয়ার সম্ভাবনাও অনেকটা বেড়ে যায়।
ফ্রিল্যান্সিং মার্কেটের বর্তমান অবস্থা
বিশ্বব্যাপী ফ্রিল্যান্সিং মার্কেটের আকার এখন প্রায় ১.৮ ট্রিলিয়ন ডলার। শুধু বাংলাদেশেই ২০২৩-২৪ অর্থবছরে ফ্রিল্যান্সিং থেকে আয় হয়েছে প্রায় ৫,৫০০ কোটি টাকা।
কিন্তু একটা জিনিস খেয়াল করলে দেখবেন – প্রচলিত ফ্রিল্যান্সিং সেক্টরগুলোতে প্রতিযোগিতা এখন আকাশচুম্বী। গ্রাফিক ডিজাইন, কন্টেন্ট রাইটিং কিংবা ভিডিও এডিটিং – এই ধরনের সেক্টরে হাজার হাজার ফ্রিল্যান্সার একসাথে কাজ খুঁজছেন।
যে সেক্টরে প্রতিযোগিতা এখনও অনেক কম
এই সব কিছুর মাঝে একটা সেক্টর আছে, যেখানে প্রতিযোগিতা এখনও তুলনামূলকভাবে অনেক কম – Data Analysis & Research Support। এই সেক্টরের টার্গেট ক্লায়েন্ট মূলত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আর গবেষকরা – Honors, Masters শিক্ষার্থী, PhD ক্যান্ডিডেট এবং প্রফেসররা।
কেন এই সেক্টরে প্রতিযোগিতা কম
এই কাজের জন্য একইসাথে দুটো স্কিলসেট দরকার হয় – একদিকে স্ট্যাটিস্টিক্স ও ডেটা অ্যানালাইসিসের টেকনিক্যাল জ্ঞান (যেমন SPSS, R, Python, Excel-এর মতো টুল ব্যবহারের দক্ষতা), অন্যদিকে অ্যাকাডেমিক রাইটিং আর রিসার্চ মেথডোলজি বোঝার ক্ষমতা।
বেশিরভাগ ফ্রিল্যান্সার হয় শুধু টেকনিক্যাল স্কিলে দক্ষ, নয়তো শুধু রাইটিং-এ। দুটো একসাথে থাকা মানুষের সংখ্যা তুলনামূলকভাবে কম, আর ঠিক এই কারণেই এই সেক্টরে সিরিয়াসলি কাজ করার মতো ফ্রিল্যান্সারের সংখ্যা অনেক কম।
শুধু ইনকাম নয়, স্কলারশিপ পাওয়ার সুযোগও
এই সেক্টরের একটা বাড়তি সুবিধা হলো, এখানে কাজ করতে করতে আপনি নিজেও একজন শক্তিশালী রিসার্চ প্রোফাইল তৈরি করে ফেলতে পারেন। ডেটা অ্যানালাইসিস, স্ট্যাটিস্টিক্যাল টুল, রিসার্চ মেথডোলজি – এই বিষয়গুলোতে হাতে-কলমে অভিজ্ঞতা অর্জন করাটা নিজে যখন উচ্চশিক্ষার জন্য স্কলারশিপে আবেদন করবেন, তখন বড় একটা প্লাস পয়েন্ট হয়ে দাঁড়ায়।
কীভাবে শুরু করবেন
এই সেক্টরে ঢুকতে চাইলে প্রথমেই যা দরকার তা হলো একটা ভালো ফাউন্ডেশন – পরিসংখ্যানের বেসিক কনসেপ্ট, ডেটা অ্যানালাইসিসের টুল (SPSS, R, Python বা Excel) এবং অ্যাকাডেমিক রাইটিং স্টাইল সম্পর্কে স্পষ্ট ধারণা।
Upwork, Fiverr বা এই ধরনের প্ল্যাটফর্মে “Data Analysis” বা “Research Support” ক্যাটাগরিতে খুঁজলে দেখবেন প্রচুর প্রজেক্ট পোস্ট হয় – থিসিস ডেটা অ্যানালাইসিস, সার্ভে ডেটা প্রসেসিং, স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট তৈরি, এমনকি রিসার্চ পেপারের মেথডোলজি সেকশন লেখার কাজও।
ভবিষ্যতের দিকে তাকালে
এই মুহূর্তে যদি আপনি Data Analysis & Research Support সেক্টরে কাজ শুরু করেন, তাহলে আগামী দিনে এই বিলিয়ন-ডলার ইন্ডাস্ট্রির একজন লিডার হয়ে ওঠার সুযোক আপনার সামনে খোলা থাকছে।
৫০% ছাড় সব কোর্সে!
